রাংগুনিয়া সৈয়য়দবাড়ী দরবার শরীফের উদ্যোগে অধ্যাপক ড. অাবদুল মাবুদ সংবর্ধিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩ নভেম্বর, ২০১৮, ১২:৫২ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্রগ্রাম)।।

রাংগুনিয়ায় স্যৈয়দবাড়ী দরবার শরীফের উদ্যোগে পবিত্র মাসিক ফাতেহা শরীফ উপলক্ষ্যে অায়োজিত মিলাদ মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে পোমরা সাপলেজা পাড়া স্যৈয়দবাড়ী দরবার শরীফে মসজিদে মাওলানা অাবু মুসা অাশয়ারী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দক্ষিণ পোমরা কাজী পাড়া নিবাসী ছুফি ছালেহ অাহমদের পুত্র ও চট্টগ্রামে রাংগুনিয়া সরকারী কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. অাবদুল মাবুদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করায় রাংগুনিয়া পোমরা স্যৈয়দবাড়ী দরবার শরীফের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির
মহাসচিব সৈয়দ নিজাম উদ্দিন নঈমী,সরফভাটা নেছারীয়া মাদরাসার অারবী প্রভাষক মাওলানা অাইয়ুব নুরী,সৈয়্যদ মুহাম্মদ অাবুল উল্লাহ,ডা:মেশবাহ উদ্দীন সওকত, পোমরা ইউপি সদস্য অাবু তাহের মেম্বার, পোমরা ইউনিয়ন গাউছিয়া কমিটির যুগ্ম সম্পাদক সৈয়্যদ ওসমান, রাংগুনিয়া মঈনীয়া যুব ফোরামের অাহবায়ক অাকবর হোসাইন রুবেল,সাংবাদিক মনজুরুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসাইন,রাংগুনিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সম্পাদক ড.মাহাবুব অালম মাসুদ,শান্তির হাটের ব্যবসায়ী সমিতির সহ সভাপতি অাবু অাহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, নজরুল ইসলাম সও, সেলিম সও, মামুন সও,মাস্টার ফয়সাল অালম,মোস্তাফিজুর রহমান পোমরা রোশাই পাড়া গাউছিয়া কমিটির সাবেক সভাপতি ইব্রাহীম প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ