রাংগুনিয়া সংসদীয় অাসনের ইসলামী ফ্রন্টের আবু নওশাদ নঈমী’র মনোনয়ন ফরম সংগ্রহ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮, ১০:৪৮ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।।

চট্টগ্রামে রাংগুনিয়া সংসদীয় অাসনের ইসলামী ফ্রন্টের মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা ইসলামী ফ্রন্টের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শাহজাদা সৈয়্যদ আবু নওশাদ নঈমী।

বৃহষ্পতিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা নিবার্হী ও সহকারি রিটার্নিং অফিসার জনাব মাসুদুর রহমান’র কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সৈয়্যদ আবু নওশাদ নঈমী। মনোনয়ন ফরম সংগ্রহ করারর সময় উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আলী শাহ নেছারী, সাধারন সম্পাদক করিম উদ্দিন হাসান,সাংগঠনিক সম্পাদক মাস্টার অাবদুল কাদের, উপজেলা যুবসেনার প্রচার সম্পাদক ছানাউল্লাহ, যুবনেতা হারুন,ছাত্রসেনা দক্ষিণের সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন, মিজানুর রহমান মাসুদ,ছাত্রসেনা উত্তরের সভাপতি  এম এ কাদের জাহেদ, সাধারন সম্পাদক আব্দুল খালেক,ছাত্রসেনা মধ্যম-দক্ষিন সভাপতি এম. সোহেল তালুকদার, সাধারন সম্পাদক এইচ এম ফরিদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম রিমন, ছাত্রনেতা রবিউল মোস্তফা রাফি প্রমুখ।

উল্লেখ্য যে, শাহজাদা মাওলানা আবু নওশাদ নঈমী বাংলদেশ ইসলামী ফ্রন্ট’র পক্ষে থেকে সম্মিলিত জাতীয় জোটের শরীক দলের হয়ে চট্টগ্রামে রাংগুনিয়া সংসদীয়-৭ অাসনের মোমবাতি প্রতিকের প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ