রাংগুনিয়া শান্তির হাট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের উদ্যোগে খতমে বোখারী শরীফ অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮, ১:২৩ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।। 

চট্টগ্রামে রাংগুনিয়া উপজেলা পোমরা শান্তির হাট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের উদ্যোগে খতমে বোখারী খতম উপলক্ষ্যে মিলাদ মাহফিল শুক্রবার (২৩ নভেম্বর) রাতে পোমরা শান্তির হাট বাজারস্থ উপদেষ্টা পরিষদের প্রধান ডা:রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

খতমে বোখারী শরীফে অংশগ্রহণ করেন, মাদরাসা-এ-তৈয়বীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অাবু তৈয়্যব চৌধুরী, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মুজিবুল হক কুতুবী,রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মারফাতুন নুর, রাংগুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি অালীশাহ নেছারী, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অারবী প্রভাষক দিলদার হোসাইন,  কর্ণফুলী সরকারী কলেজের অধ্যাপক সাইফুল অালম মাসুদ, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার সহকারী মাওলানা এয়াকুব প্রমুখ।

বোখারী শরীফে উপস্থিত ছিলেন, পোমরা শান্তির হাট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি অাবু অাহমদ, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দীন,ব্যবসায়ী রাশেল, অাবদুল অালী, নাছের,অালমগীর,নুরুল অাবছার নয়ন প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ