রাংগুনিয়া মঈনীয় যুব ফোরামের উদ্যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১১ নভেম্বর, ২০১৮, ৩:৩৬ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।। 

চট্টগ্রামে আন্জুমানে রহমানিয়া মইনীয়া ও মঈনীয়া যুব ফোরামের উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.)  উদযাপন উপলক্ষে বিশাল জশনে জুলুছ শনিবার (১০ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানাশীল পীরে তরিক্বত সৈয়্যদ মাওলানা শাহসূফী সাইফুদ্দীন আহমদ অাল হাসানী ওয়াল মাইজভান্ডারী(মা. জি.আ.) নেতৃত্বে গোচরা জামেয়া নঈমীয়া তৈয়বিয়া ফাযিল মাদরাসার প্রাঙ্গন থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার প্রদক্ষিণ করে ইছাখালী সদরের ইছামতী কমিউনিটি সেন্টারে সংক্ষিপ্ত মাহফিলে জুলুস শেষ  হয়।

হুজুল কেবলা সৈয়্যদ সাইফুদ্দীন আহমদ অাল হাসানী ওয়াল মাইজভান্ডারী অতিথির বক্তব্য বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রিয় নবী করিম (দ.) এর শুভাগমন বিশ্ববাসীর জন্য রহমত।  বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের অশেষ রহমত হচ্ছে হযরত মোহাম্মদ মোস্তফা (দঃ)’র এপৃথিবীতে শুভাগমন। মোবারক মাস হচ্ছে রবিউল আউয়াল। এ মাসের তাৎপর্য অপরিসীম। এ মাসের অাগমন উপলক্ষ্যে আন্জুমানে মইনীয়া ও মঈনীয়া যুব ফোরামের উদ্যোগে বিশাল জশনে জুলুছ। নবী করিম (দ.) অাগমণ উচিলায় অাল্লাহ তা’য়ালা অামাদের সকলের গুণা ক্ষমা করে দোয়া করা হয়।

মাহফিলে অতিথির বক্তব্য রাখেন, রাংগুনিয়া রাহাতিয়া নূরীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সহ-সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন কাদেরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, পোমরা ইসলামী ফ্রন্টের উপদেষ্টা মাওলানা মিনহাজুল ইসলাম, মাওলানা আইয়ুব নূরী, জুলুস উদযাপন কমিটির আহবায়ক ওয়াহিদুল কবির চৌধুরী, দরবারে মাইজভান্ডারীর খলিফা আবদুল হামিদ ভান্ডারী, কবির অাহমদ,রেজাউল করিম, শামসুল আলম, জুলুস উদযাপন পরিষদের সচিব আকবর হোসেন রুবেল, অর্থ সচিব আবদুল জব্বার, বদিউল আলম মাস্টার, অানোয়ার অাজিজ, রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার সভাপতি কামাল অাহমদ সাইফু, ব্যবসায়ী শাহাজান বাদশা, জামাল উদ্দীন,আবু জাফর,দুলা মিয়া সওদাগর, ডা: মাহবুব আলম মাসুম,সাংবাদিক মনজুর অালম,দেলোয়ার হোসাইন প্রমুখ।

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ