রাংগুনিয়া পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও মিলাদ মাহফিল

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮, ১১:৩০ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।।

চট্টগ্রামে রাংগুনিয়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণী সভা সোমবার (১৯ নভেম্বর) সকালে মাদরাসার প্রাঙ্গণে মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দীন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অাবু তাহের অালকাদেরী। বার্ষিক পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম কলেজ, ইসলামী স্টাডিজ বিভাগে সহযোগী অধ্যাপক ও মাদরাসা পরিচালনা পরিষদের বিদ্যাৎসাহি সদস্য মোজাহেদুল ইসলাম চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদরাসা পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য অাবদুল মান্নান সও,সহ-সভাপতি অাবু তাহের,  বিদ্যাৎসাহি সদস্য অধ্যাপক সাইফুল অালম মাসুদ, অভিভাবক সদস্য অাকতার হোসেন, অানোয়ার অাজিজ, অাহসান উল্লাহ, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক প্রমুখ। অারো উপস্থিত ছিলেন, মাদরাসার অারবী প্রভাষক এস.এম.মঈন উদ্দীন, বাংলা প্রভাষক নিজাম উদ্দীন,ইতিহাস প্রভাষক কুতুব উদ্দীন,অারবী প্রভাষক দিলদার হোসাইন, সহকারী মাওলানা অাবদুল কাদের, মাওলানা এয়াকুব,সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, মোজাহেদুল ইসলাম,পোমরা গাউছিয়া সমিতির সহ-সভাপতি কাজী ইউসুফ, পোমরা গাউছিয়া সমিতির সভাপতি অাবদুল মান্নান হারুনী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, এবতেদায়ী প্রধান ছৈয়দ জাহেদুল হক,সাবেক জুনিয়র শিক্ষক নুরুল অালম, জুনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, খোরশেদ অালম, দেলোয়ার হোসাইন, মাদরাসার সাবেক শিক্ষার্থী মাস্টার ফয়সাল অালম, গিয়াস উদ্দীন,মুনছুর অালম,মুসলেহ উদ্দীন জাবেদ, ফরিদ নুরী, ইকবাল হোসাইন, সরওয়ার অালম প্রমুখ।

২০১৭ সালের বার্ষিক পরীক্ষায় মেধাতালিকায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য যে, বিশ্বনবী হযরত মুহাম্মদ (দ.) অাগমনী দিবসকে স্মরণ করে প্রতিবছরের ন্যায় এ বছরও জশনে জুলুছ অনুষ্ঠিত হয়। জুলুছটি মাদরাসা প্রাঙ্গণ হতে শুরু হয়ে শান্তির হাট খাঁ মসজিদ হয়ে পোমরা বঙ্গবন্ধু সরকারী উচ্চ  বিদ্যালয় প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত পরিসরে মিলাদ মাহফিলের মাধ্যমে সমাপ্ত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ