দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।।
চট্টগ্রামে রাংগুনিয়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার সোমবার (১৯ নভেম্বর) পবিত্র জশনে ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও বার্ষিক সভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে মাদরাসার অফিস কক্ষে অধ্যক্ষ মাওলানা অাবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, অত্র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক, অারবী প্রভাষক এস.এম.মঈন উদ্দীন,বাংলা প্রভাষক নিজাম উদ্দীন,ইতিহাস প্রভাষক কুতুব উদ্দীন,
অারবী প্রভাষক দিলদার হোসাইন, সহকারী মাওলানা অাবদুল কাদের, মাওলানা এয়াকুব,
সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, মোজাহেদুল ইসলাম, এবতেদায়ী প্রধান ছৈয়দ জাহেদুল হক, শিক্ষক রফিকুল ইসলাম, খোরশেদ অালম, দেলোয়ার হোসাইন প্রমুখ।
সভাপতি তার বক্তব্য বার্ষিক সভা ও পবিত্র জশনে ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) উপলক্ষে মিলাদ মাহফিল সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
You must be logged in to post a comment.