দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্রগ্রাম)।।
রাংগুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কদমতলী ধর্ম্মাঙ্কুর বিহারে বাঙ্গালী বৌদ্ধদের জাতীয় ও প্রধান ধর্মীয় উৎসবে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিন শুক্রবার (২ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। শাসনতিলক ভদন্ত বিমলজ্যোতি মহাথেরো’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত প্রকৌশলী আহবায়ক এফ.আই.বি প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মহা পরিচালক দিলীপ কুমার বণিক, চট্টগ্রাম জেলার গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার কাজল কান্তি চৌধুরী বড়ুয়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. দেবযানী বড়ুয়া এফসিফিএস। প্রধান ধর্মদেশক ছিলেন চকরিয়া নব বিজয় রাম বিহার অধ্যক্ষ এম. প্রজ্ঞামিত্র থের।
প্রথম দিন বৃহস্পতিবার (১ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়হাতিয়া বৌধি নিকেতন বিহার অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ভদন্ত শুদ্ধানন্দ থের, এম.এ। প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন সোনাইছড়ি সার্ব্বজনীন বিহার অধ্যক্ষ উত্তমানন্দ থের, এম.এ। ধর্মালোচনা করেন পদুয়া শাক্যমুনি বিহার অধ্যক্ষ আর্য্যমিত্র থের, শিলক শান্তিকুঞ্জ বিহার অধ্যক্ষ মেত্তানন্দ ভিক্ষু, রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদ মহাসচিব ভিক্ষু কে শাসনপ্রিয় থের, শিলক মনিহর বিহার অধ্যক্ষ সুমনশ্রী ভিক্ষু,। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা, ডা. স্বপন বড়ুয়া প্রমুখ। এদিকে অনুষ্ঠানকে ঘিরে পুরা এলাকায় চলছে উৎসবের আমেজ।
অনুষ্ঠানস্থলে বসা বিভিন্ন খাবার ও সামগ্রীর দোকাসে ভিড় করছেন ছোট বড় সব বয়সের মানুষ।
You must be logged in to post a comment.