দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।।
চট্টগ্রামে রাংগুনীয়ায় রেনবো গ্রামার স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার (২৩ নভেম্বর) সকালে রেনবো গ্রামার স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়।
শিক্ষক নিয়োগ পরীক্ষার চেয়ারম্যান রবিউল হোসেন মুন্না জানান, রেনবো গ্রামার স্কুলের ছয়টি পদে আটচল্লিশ জন শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
নিয়োগ পরীক্ষায় হল পরিদর্শক দায়িত্ব পালন করেন, হালিশহর ক্যান্টেনম্যন্টের ইংরেজী বিভাগের শিক্ষক ইব্রাহীম খলীল উল্লাহ, সিটাগাঁং অাইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নাঈম উদ্দীন,হালিশহর হাউজিং সেন্টেলম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাউন্টিং বিভাগের শিক্ষক রুবেল কুমার দে।
নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন, রেনবো গ্রামার স্কুলের ব্যবস্থাপনা পরিচালক অাল হাসান মন্জুর, পরিচালক জালাল উদ্দীন কমিশনার, জামাল উদ্দীন, অানিসুর রহমান মিনার,এরশাদ প্রমুখ।
রেনবো গ্রামার স্কুলের ব্যবস্থাপনা পরিচালক অাল হাসান মন্জুর বলেন, অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষার রেজাল্ট অাগামী দুই তিন দিনের মধ্যে পাবলিশ করা করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে।
You must be logged in to post a comment.