রাংগুনিয়ায় মরহুম হাজী অাবদুল শুক্কু’র বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮, ৪:৫৪ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।।

চট্টগ্রামে রাংগুনিয়া উপজেলা পোমরা রোশাই পাড়া নিবাসী মরহুম হাজী অাবদুল শুক্কুরের
বার্ষিক ফাতেহা শরীফ বুধবার (১৪ নভেম্বর) বিকালে কবরস্থানে পুষ্পমাল্য প্রদানের মাধ্যমে
অনুষ্ঠিত হয়।

বার্ষিক ফাতেহা শরীফে উপলক্ষে পারিবারিকভাবে খতমে কুরঅান ও খতমে গাউছিয়া শরীফের অায়োজন করেন মরহুম হাজী অাবদুল শুক্কর স্মৃতি সংসদের সভাপতি অাকতার হোসেন।

পুষ্পমাল্য অর্পণের সময় উপস্থিত ছিলেন, রোশাই পাড়া জামে মসজিদের মোতোয়াল্লী হাজী নুরুন্নবী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রোশাই পাড়া ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) উদযাপন কমিটির সভাপতি মাওলানা অালীশাহ নেছারী, সাধারণ সম্পাদক দুলা মিয়া, সাবেক অর্থ সম্পাদক হোসাইন,হাজী অাবদুল শুক্কর স্মৃতি সংসদের সভাপতি অাকতার হোসেন, মাওলানা ইদ্রিস, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা এয়াকুব, মাওলানা নুরুল ইসলাম, মুহাম্মদ হাসান, অাবদুল অাজিম, দেলোয়ার হোসাইন,ইব্রাহীম হোসাইন,ওমর ফারুক, ইমরান হোসেন প্রমুখ।

উল্লেখ্য যে, মরহুম হাজী অাবদুল শুক্কুর ও মরহুম হাজী অাবদুল শহীদ তাঁরা দুই ভাই সমাজ উন্নয়নের বিশেষ অবদানে রাখেন। তথ্য সূত্রে জানা যায়,মরহুম হাজী অাবদুল শুক্কুর ও হাজী অাবদুল শহীদ রাংগুনিয়াস্থ ঐতিহ্যববাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসায়, রোশাই পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রোশাই পাড়া জামে মসজিদ জায়গা-জমি প্রদান করার পাশাপাশি তৎকালীন যুগে রোশাই পাড়ায় ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) পারিবারিকভাবে উদযাপন করতেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ