রাংগুনিয়ায় ব্রাইট স্টার ক্লাবের উদ্যোগে ফ্রি খতনা, কর্ণছেদন, ব্রাড গ্রুপ নির্ণয়, চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ ও হাজী সংবর্ধনা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ৮:২২ পূর্বাহ্ন

দেলোয়ার হোসেন. রাঙ্গুনীয়া (চট্টগ্রাম)।।

চট্টগ্রামে রাংগুনিয়ায় উপজেলা পোমরা ইউনিয়নে ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় সংগঠন ব্রাইট স্টার ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি খতনা,কর্ণছেদন, ব্রাড গ্রুপ নির্ণয়,ডায়াবেটিস নির্ণয়, চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ ও হাজী সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (২৪ নভেম্বর) পশ্চিম পোমরা নবাবী পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে পোমরা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা ফজলুল করিম নঈমীর সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর অালমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন,শিশুরোগ বিশেষজ্ঞ ডা: এম.এ মোরশেদ, বিশেষ অতিথি হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন, মেডিসিন  বিশেষজ্ঞ ডা:তপন শীল, গাইনী বিশেষজ্ঞ ডা: অাফরোজা ইয়াছমিন,ডা:মাহাবুবুল অালম মাছুম প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের সভাপতি সালাউদ্দিন ও সাধারন সম্পাদক এস এম শাহজাহান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় গাউছিয়া সমিতির সহ-সভাপতি জাহেদুল অালম চৌধুরী অাইয়ুব, সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক হাজী অাবুল হাশেম, অাবুল ফজল মেম্বার, অাবদুল জব্বার সওদাগর, হাজী ইউনুচ মিয়া সও., বজল অাহমদ, পোমরা গাউছিয়া সমিতির অর্থ সম্পাদক রুকন উদ্দীন পলাশ, উপজেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম সাংবাদিক জগরুল হুদা,দেলোয়ার হোসাইন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ফরহাদ, সাংগঠনিক সম্পাদক আর. কে.রানা, অর্থ সম্পাদক রবিউল হোসেন মুন্না, সহ- সম্পাদক মোস্তাফিজুর রহমান আজাদ পর প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ