সুখ-দুখের বারোমাস
-রহমান মুস্তাফিজ
এসেছিলাম কলম হাতে বৃষ্টিভেজা দিনে
লিখেছিলাম কাব্যকথা অভিজ্ঞতা হীনে।
লিখছি না তো এমন কিছু লেখছি হাবিজাবি,
লেখার ভাঁজে শুধুই ছিল বেঁচে থাকার দাবী।
তবু আমায় আমজনতা অনেক ভালোবাসে,
ছায়ার মত দিবা-রাত্রি থাকে আমার পাশে।
গুরুর কথা লিখছি কত আকুলতায় ভরে,
দাবী-দাওয়া করছি কত সারা বছর ধরে।
অনশনের রাত কেটেছে ঢাকার ফুটপাতে,
সকালবেলা দেখছি আমি কুকুর শোয়া সাথে।
পথেরধুলো, গাড়ির ধোঁয়া ভুলি কেমন করে,
হাড়কাঁপানো শীতের রাতে শরীর কাঁপে জ্বরে।
শিশির কণা বৃষ্টি হয়ে ঝরছে অবিরত,
শীতের বুড়ি আমার গায়ে ফেলছে থুথু কত!
তারপরেও হইনি পিছু গান গেয়েছি কত,
কর্তারা যে ভাঙল কথা হৃদয় হলো ক্ষত!
এমনি ভাবে বারোটি মাস কাটলো সুখে-দুখে,
হয়নি পুরা গুরুর দাবী তাই তো ব্যথা বুকে!
You must be logged in to post a comment.