রমজানে বাজার মনিটরিংয়ে প্রথম দিনে চাল ব্যাবসায়ীকে জরিমানা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ৪:০৫ অপরাহ্ন

শেখ সাইফুল ইসলাম কবির।।

বাগেরহাটের মোরেলগঞ্জে বাজার মনিটরিংয়ে রমজানের প্রথম দিনে এক চাল ব্যাবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে চাল ব্যাবসায়ী নকুল রায়কে ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

দোকানে থাকা মূল্য তালিকার চেয়ে চালের বিক্রয় মূল্য বেশী হওয়ায় নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ দণ্ডাদেশ দেন। একই সাথে ওই ব্যাবসায়ীর ঘরে থাকা ইউরিয়া সারের হিসাব দেখাতে না পারায় তাকে আরো ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ