ব্যারিস্টার মইনুল। ফাইল ছবি।
অন্যদৃষ্টি অনলাইন।।
রাজধানীর উত্তরা থেকে মানহানির মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। (সোমবার ২২ অক্টোবর) রাত ১০টার দিকে, আ স ম আব্দুর রবের উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রংপুরের একটি মানহানির মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারী বিদ্বেষী বক্তব্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২২শে অক্টোবর সোমবার বিকেলে, রংপুর নগরীর মুলাটোল এলাকার মিলি মায়া বেগম বাদী হয়ে রংপুর মূখ্য মহানগর হাকিম আদালতে ব্যরিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা করেন।
বাদী আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি চান বলে জানান জেলা জজ আদালতের পিপি আবদুল মালেক।
You must be logged in to post a comment.