রঙ্গলীলা
মনিবুর রহমান।।
তনু খুনের নথিগুলো
কোর্টের নোংরা কোণে।
নুসরাতেরই কথা কভু
নেইতো কারো মনে।
বিশ্বজিতের খুনিরা সব
পেয়ে গেল ছাড়া।
সাগর-রুনীর ল্যাপটপ কভু
পড়ল নাক ধরা।
প্রশাসনকে ফাঁকি দিয়ে
ক্যাসিনো ব্যবসা চলে।
নেতারা সবাই বড় গলায়
দেশের কথায় বলে।
প্রিয়া সাহার হয়নি মামলা
বাংলাদেশের কোর্টে।
অপরাধ গুলো ঢাকা পড়ে
বড় টাকার নোটে।
ফাহাদ নিয়ে থাকব মেতে
হয়ত কয়টা দিন।
নতুন কোন ইস্যু এসে
বাড়বে পাপের ঋণ।
আজব দেশে জন্ম মোদের
লজ্জা-শরম নেই।
তবুও বলি দেশটা যেন
সোনার মতো সেই।
You must be logged in to post a comment.