যোগ্য হলে এক হাজার নয়, আরও বেশি এমপিওভুক্ত হবে

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮, ২:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

এক হাজার নয় যাচাই বাছাইয়ে যোগ্য বিবেচিত হলে আরও বেশি সংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। এটি একটি জটিল প্রক্রিয়া হলেও দ্রুততার সঙ্গে কাজ শুরু হচ্ছে। নতুন নীতিমালা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আবেদন করতে হবে। নতুন সফটওয়্যার তৈরির পর শিগগিরই অনলাইনে এমপিও-প্রত্যাশী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন চাওয়া হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য গঠিত দুই কমিটির যৌথ সভা শেষে কমিটির একজন সদস্য দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানান।

এমপিওভুক্তির কাজের জন্য গত ২০ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে দুটি কমিটি করা হয়। একটি বাছাই কমিটি অপরটি অনলাইনে আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনা কমিটি। এই দুই কমিটির প্রথম যৌথসভা সোমবার (২৫ জুন)  ব্যানবেইসে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় শুরু হওয়া এ সভা দুপুর দেড়টায় শেষ হয়।

সভায় উপস্থিত এমপিও কমিটির একজন সদস্য বলেন, আজকের সভায় বেশি প্রাধান্য পেয়েছে নতুন সফটওয়্যার। নতুন সফটওয়্যার তৈরির পর শিগগিরই অনলাইনে এমপিও-প্রত্যাশী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এমপিওভুক্তির জন্য আবেদন চাওয়া হবে। সেগুলো যাচাই বাছাই শেষে যোগ্য বিবেচিত প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির জন্য সুপারিশ করা হবে। এটা একটা জটিল প্রক্রিয়া হলেও তা দ্রুততার সঙ্গে শেষ করা হবে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ