বায়জিদ হোসেন, (বাগেরহাট) প্রতিনিধি ।।
রামপাল উপজেলা যুবলীগ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি বক্তৃতায় তালুকদার আব্দুল খালেক বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস ৩০ লক্ষ শহীদ ও অসংখ্য মা-বোনের ইজ্জতের বিনিময় ও বহু ত্যাগের মধ্যদিয়ে এ মাসেই আমাদের বিজয় অর্জিত হয়েছিল। আর এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে যুবসমাজকে সাথে নিয়ে কাজ করার জন্য নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। রামপাল-মোংলার মানুষ ১৯৯১ সালের পর হতে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, স্বাধীনতার পক্ষে, নৌকার পক্ষে ভোট দিয়েছেন এবং আমরা এই এলাকা থেকে বারবার নির্বাচিত হয়েছি। এই বিজয়ের মাসে নির্বাচনকে গুরুত্ব দিয়ে আমাদেরকে কাজ করতে হবে।
কাজের মাধ্যমেই নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। দেশের চালিকাশক্তি যুবসমাজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য, নৌকার প্রার্থী হাবিবুন নাহারকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন মেয়র খালেক।
বুধবার সকাল ১১টায় রামপাল উপজেলা যুবলীগের সভাপতি নূরুল হক লিপনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আব্দুল ওহাব, ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্যা আব্দুর রউফ, মোঃ হামিম নূরী, হোসনেয়ারা মিলি, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, শেখ সাদী সহ আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.