মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় যুবলীগের উদ্যোগে চারশত অসহায়, হতদরিদ্র মানুষকে খাদ্য বিতরণ করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অসহায় ও গরীব মানুষদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
শনিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক।
উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলী, সাধারণ সম্পাদক গৌরা দে, জেলা যুবলীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামস আল নাহিয়ান শাওন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক এহসান মিরাজ প্রমূখ।
You must be logged in to post a comment.