যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – সাংসদ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)।। 

” বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন । দেশগঠনে যুবলীগের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। বাংলাদেশ আওয়ামীলীগের আজকের অবস্থানের ক্ষেত্রে যুবলীগ সবসময়ই গঠনমূলক ভূমিকা রেখেছে। দেশপ্রেম, সততা, শৃংখলাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ন্যায়-নীতি- আদর্শ যুবলীগের মূল শক্তি। তাই যুবলীগকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুবলীগের কর্মীদের জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গঠনে এগিয়ে আসতে হবে ”

আজ যুবলীগের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এক বিশেষ কর্মীসভায় কথাগুলো বলেন ব্রাহ্মণবাড়িয়া – ১ ( নাসিরনগর) আসনের সাংসদ ও সমাজ কল্যান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলা যুবলীগ সভাপতি বাবু অঞ্জন কুমার দেবের সভাপতিত্বে যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতের সঞ্চালনায় এতে উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দীন আহমেদ। উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এ সময় উপস্থিত ছিলেন।

সভার শুরুতে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্ট এবং দেশের স্বাধীনতা অর্জনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ