যুবকের রহস্য জনক মৃত্যু, আত্মহত্যা না খুন?

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ৯:২০ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় চকবাজারে যুবকের রহস্য জনক মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৪ জানুয়ারী ২০২০ ইং শুক্রবার অনুমান  দুপুর ৩: ০৫ মিনিটে এই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে।

এলাকাবসি সূত্রে  জানা গেছে যুবকের নাম ইয়াছিন মিয়া। তার বয়স আনুমানিক ১৯ বছর। সে চকবাজারে  চা ষ্টল চালাতো। তার গ্রামের বাড়ি দূর্গাপূর। তার পিতার নাম বাউল  জালাল।

প্রত্যক্ষদর্শীরা কেউ কেউ জানায় যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে আবার কেউ কেউ বলেন পরিকল্পিত খুনও হতে পারে। যুবকের মানসিক সমস্যা ছিলো বলে জানায় স্থানীয় লোকজন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ