বাংলাদেশ ছাত্রলীগ, মহেশপুর উপজেলার ৯নং যাদবপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী রাজপথ থেকে বেড়ে উঠা কর্মীবান্ধব ছাত্রনেতা আতিক পারভেজ। যানা যায় ২০১৪ সাল থেকে ছাত্রলীগের সাথে সংযুক্ত হয়।এবং সেই থেকে ছাত্র রাজনীতির পথচলা শুরু। জাতীয় নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অনেক ভূমিকা দেখা যায় এই ছাত্রলীগ নেতার।
আতিক পারভেজ জানায়, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের সাথে ২০১৪ সাল থেকে যেভাবে ছাত্রলীগের সাথে ছিলাম, এখনো আছি এই সংগঠনের সাথে। এবং আমার ইউনিয়নের ৯টি ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে সাংগঠনিক যোগাযোগ রেখে তাদের খোজ খবর রেখেছি। আগামীতে যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগকে সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসাবে রুপান্তরিত করবো ইনশাআল্লাহ।
জয় বাংলা – জয় বঙ্গবন্ধু
You must be logged in to post a comment.