এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি।।
যশোর-৫ (মণিরামপুর)আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান এমপি স্বপন ভট্রাচার্য্য নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন। অপরদিকে ঐক্যজোটের ধানের শীষের প্রার্থী (জমিয়ত উলাময়) মুফতি ওয়াক্কাস এখন পর্যন্ত প্রচার প্রচারণায় মাঠে নামেনি তারা। যে কারণে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা হতাশার মধ্যে রয়েছেন৷ দিন যতই যাচ্ছে ততই নৌকার প্রার্থীর পক্ষে জনমত ও সমর্থন বাড়ছে।
পুরো নির্বাচনী এলাকায় প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, পথসভা ও মিছিল হচ্ছে নৌকার পক্ষে। নৌকার পোস্টার-লিফলেটে ছেয়ে গেছে মণিরামপুর উপজেলার হাট বাজার ও গ্রাম গঞ্জে। এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নৌকার প্রার্থীকে বিজয় করানোর জন্য দিন রাত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। তারা আশাবাদী এ আসন থেকে নৌকার প্রার্থী বিজয় হবে। বর্তমান এমপি স্বপন ভট্রাচার্য্য বলেন, ভোটাররা যে ভাবে সাড়া দিচ্ছে বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী। অপরদিকে নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি থাকলেও ঐক্যজোটের ধানের শীষের প্রার্থী (জমিয়ত ওলাময়) মুফতি ওয়াক্কাস প্রচার প্রচারণায় পিছিয়ে পড়েছে। আজ পর্যন্ত প্রচার প্রচারণায় মাঠে নেই তারা। যে কারনে দলীয়-নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা বেড়েছে।
এছাড়াও এ আসনে ভোট যুদ্ধ করছেন জাতীয় পার্টির আব্দুল হালিম (লাঙল), জাকের পাটির প্রার্থী রবিউল ইসলাম (গোলাপ ফুল), ইসলামী আন্দোলনের ইবাদুল ইসলাম খালাসী (হাতপাখা), জাতীয় গনন্ত্রীক পার্টি জাগপা (হুক্কা), আওয়ামীলীগের (স্বতন্ত্র) কামরুল হাসান বারী (ট্রাক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।
You must be logged in to post a comment.