এবিএস রনি, যশোর প্রতিনিধি।।
যশোর-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রণজিত কুমার রায় পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় অভয়নগরের আওয়ামীলীগ নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে সিক্ত করলো।
সোমবার ৩১শে ডিসেম্বর’১৮ বিকেলে নওয়াপাড়া ইন্সটিটিউট অডিটোরিয়ামে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তাকে এ সম্মাণনা দেয়া হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এনামুল হক বাবুল সভাপতিত্ব করেন।
এ সময়ে বিজয়ী সাংসদ রনজিত কুমার রায় বলেন, ‘সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাদের জন্যে কিছু করতে চাই। বাংলাদেশ এখন শেখ হাসিনা সরকারের নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে-এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’
মতবিনিময় সভায় অন্যান্যরা বক্তব্য দেন নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক সুশান্ত কুমার দাস শান্ত, সাবেক মেয়র ও যুগ্মআহ্বায়ক সরদার অলিয়ার রহমান, যুগ্মআহ্বায়ক শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, নওয়াপড়া-রাজঘাট শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফারাজী, সাবেক ভাইসচেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মুক্তিযোদ্ধা আবদুল মালেক মোল্যা, মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আবদুল ওয়াদুদ, ফারাজী মাসুদুর রহমান টিটো, উপজেলা যুবলীগের আহ্বায়ক তালিম হোসেন, সাধারণ সম্পাদক অর্জুন সেন, ছাত্রলীগের আহ্বায়ক শাহ্ খালিদ মামুন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, তরুণলীগের আহ্বায়ক সাইদ আলম বাচ্চু, উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী শামসুর নাহার, সাধারণ সম্পাদক সুলতানা আরিফা মিতা।
বক্তব্য শেষে সাংসদ রনজিত কুমার রায়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অভয়নগর উপজেলা আওয়ামীলীগ, নওয়াপাড়া পৌরআওয়ামীলীগ, নওয়াপাড়া পৌরসভা, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তরুণলীগ, উপজেলা শিক্ষক সমিতি, ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বাস্তুহারা লীগ, কৃষকলীগ, মহিলালীগ, যুব মহিলালীগ, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.