যশোর মনিরামপুরে ঋষি পল্লীর বধুকে গণধর্ষণের অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮, ৫:৪৪ অপরাহ্ন

বিল্লাল হুসাইন, ঝিকরগাছা (যশোর)।।

যশোরের মণিরামপুরের পূর্ব হোগলাডাঙ্গা ঋষিপল্লীতে তিন সন্তানের জননী এক গৃহ বধূ (৩৩) হাত-পা বেঁধে গণধর্ষণের স্বীকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গোলবার বেলা ১২ টার দিকে তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেছেন ওই নারী।

অভিযুক্তরা হলেন, হোগলাডাঙ্গা গ্রামের মোঃ বুদো সরদারের ছেলে মোঃ নাজিম উদ্দিন (৪০), কাঁজিরগ্রাম এলাকার মৃত মোঃ কেদার আলী গাজীর ছেলে,মোঃ মোস্তফা গাজি (৪৫),ও এলাকার মৃত মোঃ আব্দুল মসজিদের ছেলে, মোঃ রেজাউল ইসলাম (৩৮)।

সাংবাদিকদের সাথে আলাপ কালে ওই গৃহবধূ অভিযোগ করেন চলতি মাসের মাঝামাঝি এক রাতে আমার স্বামী বাড়িতে ছিলেন না। রাতে ঐ গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে গেলে, নাজিম,মোস্তফা ও রেজাউল তাকে ধরে টয়লেটের সামনে দড়ি দিয়ে হাত-পা বেঁধে পালাক্রমে তাকে ধর্ষণ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে মোস্তফা ওই নারীর হাতে কামড়ে দেয়। ঘটনার বিষয়টি অন্য কাউকে জানালে অভিযুক্তরা ওই নারীকে আবারো ধর্ষণের এবং মেরে ফেলার হুমকি দেয়।

ধর্ষণের শিকার গৃহবধূ বলেন, “আমার স্বামী ভ্যান চালায়।  ওরা আমাকে হুমকি দিয়ে গেছে,বিষয়টি জানাজানি হলে আমার স্বামীকে ধরে নিয়ে গিয়ে হত্যা করবে।

স্থানীয়রা জানান, নাজিম ঋষিপল্লীতে সুদের কারবার করে।  সেই সুবাদে ওই পল্লীতে তার অবাদ বিচরণ এবং সে এধরনের ঘটনা ঘটাতে পারে বলে এলাকাবাসি বলেছে।

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান বিপদভঞ্জন পাড়ের কাছে যান্তে চাইলে তিনি বলেন,মঙ্গোলবার সকালে ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি জানার পর ওই নারীকে থানায় মামলা করতে পাঠিয়েছি।

মণিরামপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে আসামী গ্রেপ্তার করতে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। আমরা যত দ্রুত  সম্ভব আসামী গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করব।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ