লোকমান হোসেন, বেনাপোল, যশোর।।
বেনাপোল পুটখালি সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।শুক্রবার রাত সাড়ে ১১টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামস্থ ভান্ডারীর মোড় কাঁচা রাস্তার পাশে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ২১ বিজিবি ব্যাটালিয়ন পুটখালি বিওপি’র টহল দল।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার “অন্যদৃষ্টি নিউজ”কে জানান,পুটখালি বিওপি’র টহলদল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
You must be logged in to post a comment.