লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।
যশোর বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৪৭ বোতল ফেন্সিডিল সহ দুই পাচারকারীকে আটক করেছে ২১ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
সোমবার দুপুর ৪ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদ পেয়ে পুটখালী বাজারস্থ রুবেল মিয়ার বাড়ির সামনে খেকে ৪৭ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ ” অন্যদৃষ্টি নিউজ”কে জানান, আটককৃত আসামী ও ফেন্সিডিল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
You must be logged in to post a comment.