লোকমান হোসেন , বেনাপোল (যশোর)।।
বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫ শিশুসহ ২১ জন নারী-পুরুষকে আটক করেছে ।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা। ৩০ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টার সময় অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা-২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে তারা দেশের অভ্যন্তরে প্রবেশ করবে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে গোপন অবস্থানে থেকে অভিযান চালিয়ে ৮ জন পুরুষ, ৮ নারী ও ৫ জন শিশুকে আটক করে। আটককৃদের প্রত্যেকের বাড়ি যশোর, খুলনা, বাগেরহাট ও বরিশালের জেলার বিভিন্ন এলাকায়। আটককৃতদের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.