যশোর বেনাপোলে মদ ও ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক ১

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১২ নভেম্বর, ২০১৮, ৮:৩০ পূর্বাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

ভারত থেকে পাচার হয়ে আসা ৪ বোতল মদ ও ৬ বোতল ফেনসিডিল সহ আলমগীর হোসেন (২৫)নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা।

রোববার (১১ নভেম্বর )রাত সাড়ে ৯টার সময় সীমান্ত সংলগ্ন সাদিপুর গ্রামের মোড় থেকে তাকে আটক করেন। সে বেনাপোল পোর্ট থানাধিন ভবারবেড় গ্রামের আবুল কালামের ছেলে। বিজিবি জানায়,গোপন খবরের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যবসায়ি ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে সাদিপুর সীমান্তের গলাচিপা বিজিবি পোষ্টের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।এ ধরনের সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের একটি  টহলদল সেখানে অভিযান চালিয়ে ৪ বোতল মদ ও ৬ বোতল ফেনসিডিলসহ আসামি আলমগীর কে হাতেনাতে আটক করেন ।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আমজাদ হোসেন ৪ বোতল মদ ও ৬ বোতল ফেনসিডিল সহ আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়িকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ