যশোর বেনাপোলে১০ লাখ হুন্ডির টাকাসহ আটক-১                                        

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২১ নভেম্বর, ২০১৮, ৫:২৫ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা বুধবার (২১ নভেম্বর) দুপুরে সাদিপুর মোড় থেকে ১০ লাখ হুন্ডি টাকা সহ রাসেল (২১) নামে এক পাচারকারীকে আটক করেছে।

আটক রাসেল বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের তুরাফ আলীর ছেলে।৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান,নিজস্ব গোয়েন্দা বিএসবির নায়েক সুমন মিয়ার মাধ্যমে জানতে পারি সাদিপুর সীমান্ত দিয়ে এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডি টাকা দিয়ে যশোর যাওয়ার উদ্দেশ্য সাদিপুর মোড়ে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে সুবেদার আব্দুল ওয়াহাব সঙ্গীও ফোর্স ও বিএসবির নায়েক সুমন মিয়া কে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১০ লাখ হুন্ডি টাকা সহ তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ