যবিপ্রবি প্রতিনিধি ।।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিউমেরিকেল মডেলিং অফ রেসপিরাটরি এয়ার ফ্লো ক্যারেকটারইজেশন এন্ড পার্টিকেল ডেপোসিস্ট’ বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়।
আজ শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সেল কর্তৃক আয়োজিত সেমিনারটি কেন্দ্রীয় গ্যালারীতে সকাল ১১টা হতে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. ইকবাল কবির জাহিদ। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. ফরহাদ বুলবুল।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. সুভাষ চন্দ্র সাহা, সিনিয়র লেকচার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি অফ টেকনোলোজি, সিডনী, অস্ট্রেলিয়া। তিনি বর্তমান কম্পিটিশন ফ্লুইড ডাইনামিক্সের উপর কাজ করছেন। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের সাতক্ষীরায়।
ড. সুভাষ চন্দ্র সাহা বলেন, নির্দিষ্ট রোগ সারাতে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ঔষধ আবিষ্কার করতে হবে। বর্তমানে অনেক ঔষধ আছে যা নির্দিষ্ট রোগ সারানোর পাশাপাশি আরও অনেক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা। আমি এমন একটি যন্ত্র আবিষ্কার করছি যা শুধুমাত্র রক্তের ক্ষতিকর পার্টিকেলের উপর কাজ করবে। ফলে কোন পার্শ্বপ্রতিক্রিয়ার কোন সম্ভাবনা থাকবে না। যন্ত্রটি ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে কাজ করবে। বিভিন্ন ফার্মেসীতে যেখানে ১ ন্যানোমিটার পার্টিকেল নিয়ে কাজ করে সেখানে আমরা ১০ ন্যানোমিটার আকারের পার্টিকেল নিয়ে কাজ করছি। আস্ট্রেলিয়াতে এ সফলতা অনেক থাকলেও বাংলাদেশ এর থেকে অনেক পিছিয়ে।
বক্তব্যের শেষে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কিভাবে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা লাভ করতে পারে সে বিষয়েও কথা বলেন। এছাড়াও তিনি বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী যদি শিক্ষার জন্য আস্ট্রেলিয়া আসতে, তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
গণিত বিভাগের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, সেমিনারটি মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের দৈনন্দিন জীবনে ম্যাথমেটিক্সের ব্যবহার ও রিসার্চে বিভিন্ন ধারণা পাবে এবং এই সকল বিষয়ে কাজ করতে আগ্রহী হবে।
গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম মুঠো ফোনে বলেন, আমি আমার সুপারভাইজার স্যারকে অনুরোধ করি এ সেমিনার করার জন্য। তিনি সম্মতি জ্ঞাপন করলে আমি আমার বিভাগের চেয়ারম্যান ও অন্যান শিক্ষকমন্ডলী এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ডিরেক্টর ড. মোঃ সিরাজুল ইসলাম স্যারের সাথে এ সেমিনারের আয়োজন করতে বলি। যার ফলে শিক্ষার্থীদের রিসার্চে আগ্রহ বাড়বে এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সকল শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.