এবিএস রনি, যশোর প্রতিনিধি।।
আধুনিকতার নামে যশোর জেলা পরিষদ ভবন ধ্বংস হতে দেয়া হবে না এমন মতামত দিয়েছেন যশোরের সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দরা। ১১ই ফেব্রুয়ারী’১৯ সোমবার জেলা পরিষদ ভবনে মতামত জরিপে সবাই এ মতামত দেন।
যশোর জেলা পরিষদ ভবন রক্ষার পক্ষে এ মতামত জরিপ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা বলেন, যশোর জেলা পরিষদ ভবন এ অঞ্চলের ঐতিহ্যের স্মারক। ইতিহাস ও কালের সাক্ষী। আধুনিকতার নামে এ ভবনকে কোনোভাবেই ধ্বংস হতে দেয়া হবে না।
স্থানীয় সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খোন্দকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিনিয়র সাংবাদিক রকুনউদদ্দৌল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্মমহাসচিব সাকিরুল কবীর রিটন ও প্রজন্মের ভাবনার বার্তা সম্পাদক অসীম বোস।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাফুজ্জামান পিকুল, নির্বাহী কর্মকর্তা এসএএম রফিকুননবী প্রমুখ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.