যশোর জেলাবিএনপির বিবৃতি, সাবুসহ ৩৭নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ৬:৫২ অপরাহ্ন

এম হক, যশোর সদর ।।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদকঅ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ,প্রচার সম্পাদক হাজী আনিসুর রহমানমুকুল, নগর বিএনপির সভাপতি মারুফুলইসলাম ও সাধারণ সম্পাদক মুনীরআহমেদ সিদ্দিকী বাচ্চুসহ ৩৭ জননেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের দায়ের করাষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনায়তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেনযশোর জেলা বিএনপি।
এক বিবৃতিতে জেলা বিএনপির ভারপ্রাপ্তসভাপতি শামসুল হুদা ও সাংগঠনিকসম্পাদক দেলোয়ার হোসেন খোকননেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যামামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দাজানান। একই সাথে নেতৃবৃন্দ কারাগারেআটক জেলার সাবেক যুবদল ও বিএনপিনেতা ইসমাইল হোসেন টেনিয়ার মুক্তিদাবি করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অবৈধগণবিরোধী সরকারের যখন বিদায় ঘণ্টাবেজে উঠেছে ঠিক তখনই একশ্রেণিরঅতি উৎসাহী পুলিশ কর্মকর্তা বিএনপি,যুবদল, ছাত্রদলের নিরীহ নিরপরাধনেতাকর্মীদের নামে গায়েবী মামলাসাজিয়ে হয়রানি করছে। এসব মামলারঅজুহাতে পুলিশ নেতাকর্মীদের বাড়িবাড়ি গিয়ে হয়রানি করছে। জেলাবিএনপি এসব কর্মকাণ্ড থেকে পুলিশপ্রশাসনকে বিরত থাকার আহবানজানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ