যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারদের রোগীর প্রতি অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:৫৯ অপরাহ্ন
নারিকেল গাছ হতে পড়ে গিয়ে হাসান দুই হাত ভেঙে এখন সদর হাসপাতালে ভর্তি....

যশোর প্রতিনিধি ।।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে হাত ভাঙা রোগীর চিকিৎসা সেবা দেয়ার প্রতি ডাক্তারদের অবহেলার কারণ ঘটেছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার ৩১ জানুয়ারী’১৯ নারিকেল গাছ হতে তলায় পড়ে হাসান (১৩) নামে এক কিশোর দুই হাত ভেঙে হাসপাতালে ভর্তি হলে ও ঠিকমত তদারকি করছেন না হাসপাতালে কেউ। আহত হাসান সদর উপজেলার সাতমাইল বারী নগর গ্রামের নুর ইসলামের ছেলে।

আহত হাসানের বড় ভাই মিন্টু অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ঐ রাতে রোগীর দুই হাতে প্লাস্টার করে দেয়ার পরে সার্জারী ওয়ার্ডের বারান্দায় রাখা হয়। কিন্তু তার অসুস্থ্ ভাইয়ের কোনো চিকিৎসক বা নার্সরা কেউ সঠিকভাবে খোঁজখবর নেন না। যে কারণে তিনি ডাক্তারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এক্স-রে করিয়েছেন অথচ ডাক্তার রোগীর প্রতি অবহেলা দেখানোর কারণে পরের দিন পর্যন্ত কোনো ব্যবস্থা দিতে পারেননি’।

তিনি আরো বলেন, ‘৪/৫ জন এক সঙ্গে বন্ধুদের সহযোগিতায় সে ঐ নারিকেল গাছে ওঠেছিলাম ডাব খাওয়ার উদ্দেশ্যে। এক সময় পা পিছলে তলায় পড়ে যাওয়ায় সে গুরুতর জখম হয়। এতে করে হাসানের দুই হাত ভেঙে যায়। আহত অবস্থায় তার বাবা মা সেখান হতে রাত আড়াইটায় তাকে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে দেন।’

সেখানে চিকিৎসা সেবা নেয়ার প্রাক্কালে ডাক্তার ও নার্সদের এই অসৌজন্যমূলক আচরণ করেছে বলে তিনি অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ