এম. হক, যশোর সদর।।
যশোর উপশহরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার নানাকে আটক করা হয়েছে
মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে যশোর উপশহর ডি ব্লকে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার নানাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আর ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানিয়েছেন, অভিযুক্ত হাফিজ খন্দকার (৫৫) সম্পর্কে ওই শিশুর চাচাতো নানা। তিনি জামাই বাড়িতে বেড়াতে এসে রাত ৮ টার দিকে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, রাত ৯টা ৪ মিনিটে পুলিশ ওই শিশুকে হাসপাতালে আনে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পুলিশ শিশুটিকে নিয়ে যায়।
You must be logged in to post a comment.