লোকমান হোসেন, বেনাপোল (যশোর) ।।
যশোরের সীমান্তবর্তী এলাকা থেকে (০৮) টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা।৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে চৌগাছার আন্দুলিয়া কোম্পানি সদরের নায়েব সুবেদার মোঃশহিদুল ইসলামের নেতৃত্বে দৌলতপুর স্কুলপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালিন সময়ে বিজিবি সদস্যরা দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে ০৮টি এয়ারগান উদ্ধার করেন।তিনি আরো বলেন, এই ইয়ারগান গুলো ভারতের তৈরি। চোরাচালানিরা অবৈধ পথে এগুলো দেশে এনে পাটকাঠির গাদার মধ্যে লুকিয়ে রেখেছিল।উদ্ধার করা এয়ারগানগুলো চৌগাছা থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
You must be logged in to post a comment.