এবিএস রনি, যশোর প্রতিনিধি ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলায় ৬টি সংসদীয় আসনে ৭৯৯টি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ১৩ হাজার ১৫৬ জন।
এর মধ্যে প্রিজাইডিং অফিসার হিসাবে ৭৯৯, সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ৪ হাজার ১১৯ ও পোলিং অফিসার হিসেবে ৮ হাজার ২৩৮ জন রয়েছেন।
নির্বাচন পরিচালনায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এবার যশোরের ৬ সংসদীয় আসনে নির্বাচনে ২০ লাখ ৯২ হাজার ৪৫৬ জন ভোটারের জন্য ৭৯৯টি ভোট কেন্দ্রের ৪ হাজার ১১৯টি ভোট কক্ষের ব্যবস্থা করা হয়েছে বলে যশোর জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে। মোট ভোটারের মধ্যে ১০ লাখ ৪৯ হাজার ১৪৪ জন পুরুষ ও ১০ লাখ ৪৩ হাজার ৩১২ জন মহিলা।
প্রশিক্ষণের শেষদিন যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে গত বুধবার সদর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।
এদিন বিকেলে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার হিসেবে প্রার্থীপ্রতি ৫ জন হিসেবে ১৮৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়।
১৪-২৪ ডিসেম্বর’১৮ পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটা কেন্দ্রে শতকরা ৫ ভাগ বেশি ধরে মোট ১৩ হাজার ৮১১ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ পাওয়া ৬৫৫ জন কর্মকর্তাকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা গেছে, যশোর-১ শার্শা উপজেলায় ১০২ জন প্রিজাইডিং অফিসার, ৫২৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ১ হাজার ৫৬ জন দায়িত্ব পালন করবেন।
যশোর-২ আসনে ঝিকরগাছা উপজেলায় ৯৪ জন প্রিজাইডিং অফিসার, ৪৪১ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ৮৮২ জন এবং চৌগাছা উপজেলায় ৮১ জন প্রিজাইডিং অফিসার, ৩৪৭ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ৬ ৯৪ জন দায়িত্ব পালন করবেন।
যশোর-৩ সদর আসনে ১৭২ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ২ হাজার ১৬ জন দায়িত্ব পালন করবেন।
যশোর-৪ আসনে বাঘারপাড়া উপজেলায় ৬৩ জন প্রিজাইডিং অফিসার, ৩৩৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ৬৭০ জন, অভয়নগর উপজেলায় ৭৩ জন প্রিজাইডিং অফিসার, ৩৯০ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ৭৮০ জন এবং বসুন্দিয়া ইউনিয়নে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৫৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১১০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
যশোর-৫ মণিরামপুর আসনে ১২৬ জন প্রিজাইডিং অফিসার, ৬৪৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ১হাজার ২৯৮ জন দায়িত্ব পালন করবেন।
যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে ৭৯ জন প্রিজাইডিং অফিসার, ৩৭৪ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ৭৪৮ জন দায়িত্ব পালন করবেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.