লোকমান হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি ।।
যশোর ৮৫-১ (শার্শা) আসনে বৈরী আবহাওয়ার বাঁধাকে উপেক্ষা করে আওয়ামীলীগ প্রার্থী শেখ আফিল উদ্দীন এমপি নৌকা প্রতীক নিয়ে সারাদিন শার্শা নাভারণে লিফলেট ও প্রচারণা চালিয়েছেন। দেশের সকল প্রার্থীর মতো ১১ তারিখ সকাল থেকে প্রচারণা চালাচ্ছে শার্শার নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দীন। দলের সব নেতাকে ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান করেন তিনি।
বুধবার ১৯ ডিসেম্বর ’১৮ সকাল থেকেই তিনি লিফলেট বিতরণ ও প্রচারণা শুরু করেন।
শার্শা উপজেলার শার্শা বাজার, নাভারণ বাজার, সাতক্ষীরা মোড়ে দোকানপাট, বিভিন্ন বাসাবাড়িতে দিনভর উৎসব মুখর পরিবেশে গণসংযোগ ও প্রচারণা চালান।
এ সময় বিপুল সাধারণ ভোটার রাস্তার দু’পাশে শেখ আফিল উদ্দীনকে দেখার জন্য ভিড় করেন। গণসংযোগে আওয়ামীলীগ প্রার্থী শেখ আফিল উদ্দীন এমপির সাথে ছিলেন শার্শা উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সহসভাপতি সালেহ আহম্মেদ মিন্টু, যুগ্মসাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ভাইসচেয়ারম্যান মেহেদী হাসান, শার্শার ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দ্দার, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল, সীমান্ত বাস মালিক সমিতির যুগ্মআহ্বায়ক সাজেদুর রহমান সুমন, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুবুর রহমান লাভলু, বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.