যশোরে সেনাবাহিনীর টহল শুরু

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ১:১৩ পূর্বাহ্ন
যশোর-৩ নির্বাচনী এলাকার যশোর পলিটেকনিক ইন্সটিটিউট এবং পুলেরহাটহাট এলাকায় সেনাবাহিনীর জওয়ানরা ক্যাম্প করে.....

এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি ।।

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট সম্পন্ন করার লক্ষ্যে যশোরে টহল শুরু করেছে সেনাবাহিনী। সোমবার ২৪ ডিসেম্বর’১৮ সকাল থেকেই যশোরের রাস্থায় টহল দিতে দেখা গেছে সেনাবাহিনীর টহল দলের।

এর আগে গতকাল রাতে যশোর সেনানিবাস হতে তারা শহরে আসেন। যশোর-৩ নির্বাচনী এলাকার যশোর পলিটেকনিক ইন্সটিটিউট এবং পুলেরহাটহাট এলাকায় তারা ক্যাম্প করেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে মোতায়েনকৃত সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ ব্যাপারে আগেই সেনা সদর থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ