এম.হক, যশোর সদর॥
যশোরে কৃষি ব্যাংকের সাবেক ব্যাংক কর্মকর্তা আবু হানিফকে অপহরণকরে চাঁদা আদায় করেছে একটি চক্র।এ ঘটনার ২৩ দিন পর গত রোববার রাতে ভুক্তভোগী আবু হানিফ বাদী হয়ে ৪জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেছেন। মামলার আসামিরা হলেন-বাঘারপাড়াউপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত নেছার আলী মোল্লার ছেলে সেলিম রেজা বাদশা, গহর বিশ্বাসের ছেলে আসলাম,আনসার আলীর ছেলে মারুফ ও লিয়াকতের ছেলে আরাফ।
ভুক্তভোগী আবু হানিফ সদর উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকখাজুরা শাখার ফিল্ড অফিসার পদে চাকরি করতেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি চাকরি থেকে অবসরে যান। অবসরগ্রহণের পর থেকে আসামিরা মোবাইল ফোনের (০১৭৭৯-৮৩২৩৩৩) মাধ্যমে বিভিন্ন সময় তার কাছে ৫০ হাজার টাকাচাঁদা দাবি করতেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে এবং তার পরিবারের সদস্যকে খুন জখমের হুমকি দিতেন। এঘটনাটি তিনি কোতয়ালী মডেল থানা পুলিশের ওসির কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে থানা পুলিশেরএসআই হাসানুর রহমান আসামিদের পদক্ষেপ বিষয়ে তাকে অবহিত করতে বলেন। এরপর গত ২৫ আগস্ট রাত সাড়েসাতটার দিকে তিনি বাইরে থেকে এসে বাড়িতে ঢুকছিলেন। এ সময় উল্লিখিত আসামিরা জোরপূর্বক তাকে গেট থেকেধরে পাশের কাঁঠাল বাগানে নিয়ে যান। সেখানে নিয়ে তারা তার কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে মোবাইলফোনে ‘আসলামের কাছে আমার ৯০ হাজার টাকা ঋণ আছে’ এ কথা তার মুখ থেকে জোরপূর্বক রেকর্ড
You must be logged in to post a comment.