যশোরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯, ৪:০৬ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি।।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকারী এম, এম, কলেজ যশোর শাখায় উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়।
আজ বৃহস্পতিবার (২৪-০১-১৯) সকাল ১১ টার সময় র‍্যালিটি বের হয়ে কলেজের চারদিকে পর্যবেক্ষন করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
সরকারী এম, এম, কলেজ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্যরা তাদের দাবি গুলো তুলে ধরে বলেন, শিক্ষা নিয়ে যে বানিজ্য দেখা যাচ্ছে, চারপাশে সেই সব কোচিং সেন্টার নামক বানিজ্যকে বন্ধ করতে হবে।
সরকারী এম, এম, কলেজ সহ সকল সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ২১০ দিন ক্লাস বাধ্যতামূলক করতে হবে। নিয়মিত ক্লাস না হলে আমরা যারা ছাত্র ছাত্রী আছি আমাদের লেখাপড়ার মান খারাপ হয়ে যাবে। পড়াশোনায় মন বসবে না।
দক্ষিন বঙ্গের শ্রেষ্ঠ “সরকারী মাইকেল মধূসুদন কলেজ, যশোর”এই কলেজের অনেক শুনাম আছে,আর এজন্য ক্যাম্পাসে যাতে কোন প্রকার দুর্নীতি না হয় সেজন্য নির্বাচনের মাধ্যমে একজন প্রতিনিধি নির্বাচন করতে হবে। এবং ক্যাম্পাসকে সুন্দর ও মনোরম রাখতে কিছু আইন প্রনয়ন করলে ক্যাম্পাসে আর কখনো কোন ধরনের অনিয়ম, দূর্নীতি হবে না বলে তারা মনে করেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ