এম হক, যশোর সদর ।।
ভারত থেকে আসা ভুয়া চিকিৎসক দিয়েডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অপরাধেবৃহস্পতিবার যশোরে সততা ডায়াগনস্টিকসেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণআদালত। এসময় সেন্টারটির প্যাথলজি ল্যাবসিলগালা করে দেয়া হয়। অপরদিকে, যশোর২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনেঅবস্থিত যশোর ডায়াগনস্টিক সেন্টারেরমালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে প্যাথলজিক্যালপরীক্ষা-নিরীক্ষা করার অপরাধে মামলা দিয়ে এজরিমানা আদায় করা হয়। একই সময়টেকনিশিয়ান না থাকায় যশোর ডায়াগনস্টিকসেন্টারের ভেতরে একই মালিকেরশাহজালাল ফিজিওথেরাপি সেন্টারওসিলগালা করে দেয়া হয়েছে। এ ভ্রাম্যমাণআদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটকাজী নাজিব হাসান।
ভ্রাম্যমাণ আাদলত সূত্র জানায়, যশোর জেলাপ্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সাড়ে১১টার দিকে প্রথমে যশোর ডায়াগনস্টিকসেন্টারে অভিযান চালায়। এ সময়প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রমাণ পাওয়ায় মালিকগোলাম সরোয়ারের নামে মামলা দিয়ে ১ লাখটাকা জরিমানা আদায় করা হয় ।এছাড়া অভিযানকালে আদালত দেখতে পায়সেখানে একই মালিকের শাহজালালফিজিওথেরাপি সেন্টার রয়েছে। কিন্তু কোনটেকনিশিয়ান নেই।প্রয়োজনীয় কাগজপত্রওনেই। এ কারণে আদালত ফিজিওথেরাপিসেন্টারটি সিলগালা করে দিয়েছে।
পরে বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতঘোপ সেন্ট্রাল রোডের সততা ডায়াগনস্টিকসেন্টারে অভিযান চালায়।
এ সময় আদালতসেখানে ভারত থেকে আসা একজন ভুয়াচিকিৎসক দিয়ে রোগী দেখানোর প্রমাণ পায়।ফলে আদালত ওই ভুয়া চিকিৎসককে সতর্ককরে প্রতিষ্ঠান থেকে বের করে।
You must be logged in to post a comment.