এম.হক্, যশোর সদর ।।
যশোর কোতয়ালি থানা পুলিশের আলাদা অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাফরসহ৩জন আটক হয়েছে।তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।জাফর শহরের শংকরপুর আশ্রম রোড এলাকারআব্দুল হান্নান টুনুর ছেলে।
আটক অপর দুইজন হলো, শংকরপুর আশ্রম রোডের মৃত বাবু হোসেনের ছেলে সুমন এবং ঝুমঝুমপুর স্কুলের পাশের রিপনহোসেনের ছেলে সাগর হোসেন।
কোতয়ালি থানার এএসআই আফজাল হোসেন জানিয়েছেন, গত রোববার রাতে শহরের ষষ্টিতলা এলাকায় জাফর মাদকদ্রব্যবিক্রি করছে বলে গোপন সূত্রে সংবাদ আসে।রাত ৯টার দিকে ষষ্টিতলা এলাকার খন্দকার মনিরুল হকের বাড়ির সামনেথেকে জাফরকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পাশের পকেট থেকে একটি ছোট পলিথিনেমোড়ানো অবস্থায় ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ আরো জানিয়েছে, জাফর কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৫/৬টি মামলা আছে। দীর্ঘদিন ধরে সেগোপনে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে।
এসআই এইচএম মাহমুদ জানিয়েছেন, গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মনিহার প্রেক্ষাগৃহের সামনে থেকেসুমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই কেএম আতিউর রহমান জানিয়েছেন, সোমবার সকাল পৌনে ১০টার দিকে খালধার রোডস্থএকটি ইলেকট্রনিক্সের দোকানের সামনে থেকে সাগর হোসেনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
You must be logged in to post a comment.