যশোরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, ২:১১ অপরাহ্ন
যশোর শহরের পালবাড়িতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ভবন হতে একটি শোভাযাত্রা বের হয়...

এবিএস রনি, যশোর প্রতিনিধি।।

‘মৃত্তিকা দূষণ করি অনুশাসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উদ্যোগ্যে বিশ্ব মৃত্তিকা দিবস ২০১৮ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে যশোর শহরের পালবাড়ি সংলগ্ন রওশন আলী শড়কে অবস্থিত মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ভবন হতে একটি শোভাযাত্রা বের হয়ে পালবাড়ি ভাস্কার্যের মোড় ঘুরে আবার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত, বিএআরঅই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুনিল কুমার রায়, বিএডিসির যুগ্ম পরিচালক প্রকাশ কান্তি, হার্টিকালচার সেন্টারের উপপরিচালক বিণয় কুমার সাহা, খন্দকার শফিকুল ইসলাম, রোকোনুজ্জামানসহ আরো অনেকে।

আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক ইসলাম।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ