এবিএস রনি, যশোর প্রতিনিধি।।
বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে, ২০২০) সকালে শহরের লালদিঘীর পূর্বপাড়ে ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের চলমান দুর্যোগের কারণে ইএসডিপি কর্তৃক প্রশিক্ষণার্থী তরুন উদ্যোক্তাদের ব্যবসায়ে সমসাময়িক সমস্যা ও সমাধানের উপায়, সংকট নিরসনে আগামীতে ফোরামের ভূমিকা,পূর্নাঙ্গ কমিটির রূপরেখা, চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
ফোরামের জেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক তরুন উদ্যোক্তা এম.শাহীন রেজার সভাপতিত্ত্বে ইএসডিপি’র বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থী ও ফোরামের সদস্যরা উপস্থিতিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের যুগ্ম আহ্বায়ক সুকান্ত পাল।
You must be logged in to post a comment.