যশোরে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:০৩ অপরাহ্ন

যশোর প্রতিনিধি।।
যশোরে দুই ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আজ বুধবার ভোরে যশোর সদর উপজেলার রহমতপুর ভাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে যশোর কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক নূর-উন-নবী জানান, যশোর সদর উপজেলার রহমতপুর ভাগাড় এলাকায় দুই ডাকাতে দলের বন্দুকযুদ্ধ হচ্ছে- এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয়ে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি করাত, ৩টি হাসুয়া, রশি ও স্যান্ডেল উদ্ধার করেছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ