যশোর জেলা প্রতিনিধি ।।

যশোর শহরের একটি নাশকতার পরিকল্পনার ও বিস্ফোরক মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুবসহ ২৭ নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশীট দিয়েছে পুলিশ।
ঘটনার জড়িত থাকলেও মৃত হওয়ায় দু’জন ও একজন প্রতিবন্ধী থাকায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশীটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম।
অভিযুক্ত আসামীরা হলো বাঘারপাড়ার কয়ালখালী গ্রামের মৃত আব্দুল বারী বিশ্বাসের ছেলে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, জেলা যুবদলের সভাপতি চাঁচড়া রায়পাড়া ডালমিল এলাকার আনসারুল হক রানা, নগর বিএনপির সাধারণ সম্পাদক মিশনপাড়ার মনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, সুমন চৌধুরী, সোহেল চৌধুরী, ঘোপ নওয়াপাড়া রোডের আশফাকুর রহমান মিল্টন, শামীম আহম্মেদ মুন্না, ঘোপ জেলরোডের সোহাগ, শংকরপুর বদিউজ্জামান ধ্বনী, জাকির হোসেন, রেলগেটের রেজওয়ার বাশার সোহান, বারান্দীপাড়ার মোস্তফা আমীর ফয়সাল, মোল্লাপাড়া আমতলার ফারুক হোসেন, ঝুমঝুমপুরের জাহাঙ্গীর হোসেন, চুড়িপট্টির রিপন চৌধুরী, নতুন উপশহরের জাকির হোসেন, বি-ব্লকের বুলবুল, সি-ব্লকের আশরাফুল কবির সুমন ওরফে প্রেসিডেন্ট সুমন, মারুফ বিল্লাহ সিদ্দিক, কামরুল হাসান চুন্নু, ৭ নম্বর সেক্টরের কবির হোসেন, চাঁচড়া রায়পাড়ার মোস্তফা শিফা, সোবহান খান মিন্টু, চাঁচড়া মধ্যপাড়ার বিল্লাল, বসুন্দিয়ার সিদ্দিকুল রহমান, রফিকুল ইসলাম ও শহিদ বিশ্বাস।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ৩০ নভেম্বর বিএনপি ও বামজোটের হরতালের সমর্থকরা ঘোপের পিলুখান সড়কের পূর্বমাথায় জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। ভোর ৬টায় পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে আসলে আসামীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এর মধ্যে পুলিশ ধাওয়া করে ৪ জনকে আটক ও অবিস্ফোরিত এবং বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে। এ ব্যাপারে এসআই আব্দুর রহমান বিশ্বাস বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে আটক আসামীদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার জড়িত থাকায় ঐ ২৭ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশীট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
উল্লেখ্য যে, চার্জশীটে অভিযুক্ত ৬ জনকে পলাতক দেখানো হয়েছে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.