যশোরে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ হয়েছে।
ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড.প্রফেসর মো: আহসান হাবিব।
ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের চীপ কো-অর্ডিনেটর মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রনজক রিজভী।
এ প্রশিক্ষণ কর্মশালায় যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার প্রায় ১০০ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.