যশোরে ছুরিকাঘাতে যুবক খুন : ৮ আসামীর মামলা আটক ৪

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:৪৭ অপরাহ্ন
মামুন খুন : প্রেস ব্রিফিং অনুষ্ঠানে যশোরের পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ....

যশোর প্রতিনিধি ।।

যশোর সদর উপজেলার শেখহাটি জামরুলতলা জোড়া পুকুরপাড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক আব্দুল্লাহ আল মামুন (৩২) নিহত ও আরিফ (২৫) আহতর ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ৮ আসামীর বিরুদ্ধে খুন মামলা দায়ের করেছেন মৃতব্যক্তি মামুনের মাতা বকুল খাতুন।

তিনি যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মৃত আব্দুর রবের স্ত্রী। খুন হওয়ার পর কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনার পর হতে ঝটিকা অভিযান চালিয়ে খুনের সাথে জড়িত ৪ আসামীকে আটক করেছে।

এরা হলো যশোর শহরের আব্দুস সবুর খোকার ছেলে সুজন ওরফে ছোট সুজন (১৬), সদর উপজেলার শেখহাটি খাঁপাড়ার তাজু শেখের ছেলে তামিম রেজা (১৮), শেখহাটি জামরুলতলা আদর্শপাড়ার জোড়া পুকুর পাড়ের রেজাউলের ছেলে ফয়সাল ( ২৪) ও হারুন শেখের ছেলে সুমন (১৬)।

আটককৃতদের পুলিশ খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকান্ডের মোটিভ উদ্ঘাটন করেছে।

এদিকে গত ১০ই ফেব্রুয়ারী’১৯ রবিবার বিকেলে যশোরের পুলিশের তরফ থেকে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে খুনের কারণসহ জড়িতদের ব্যাপারে নানা তথ্য দেয়া হয়।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে যশোরের পুলিশের জেলা বিশেষ শাখায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল গোলাম রব্বানী শেখ ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ৯ই ফেব্রুয়ারী’১৯ শনিবার বিকেল ৫টা বেজে ১৭ মিনিটে সদর উপজেলার শেখহাটি জামরুলতলা তারা মসজিদ জোড়া পুকুরপাড়ে স্থানীয় এলাকার সাগর, ফয়সাল, ইমন, মঞ্জিল, সুমন, সুজন ওরফে ছোট সুজন, হৃদয় ও খানজাহান জনৈক আব্দুল্লাহ আল মামুন ও কাজীপাড়া আমতলার ফজলু খলিফার ছেলে আরিফকে ধারালো চাকু ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে।

স্থানীয় লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পর মামুনকে জরুরী বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণ করে। আরিফকে ভর্তি করে দেয়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসানের নিদের্শে থানায় কর্মরত এসআই সাহিদুল আলম, এসআই হাসানুর রহমান, এএসআই মোল্লা শফিকুজ্জামান, এএসআই আফজাল হোসেনসহ পুলিশের কয়েকটি টিম সদর উপজেলার ঘোপ ছাতিয়ানতলা এলাকা হতে ৪ আসামীকে আটক করতে সক্ষম হয়। অপর সহযোগীদের গ্রেফতারের জোর অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে, মৃতব্যক্তি মামুনের মাতা বকুল খাতুনের দায়ের করা এজাহারে আটককৃতসহ ৮ আসামীর নামসহ অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত উল্লেখ করা হয়েছে।

রবিবার সকালে আব্দুল্লাহ আল মামুনের মৃতদেহ ময়না তদন্ত সম্পন্ন করার পর তার পরিবারের কাছে হস্তান্তর করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

আটককৃতরা পুলিশের কাছে খুন করার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ সূত্রগুলো জানিয়েছেন।

আটককৃতদের ১১ই ফেব্রুয়ারী’১৯ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ