অন্যদৃষ্টি অনলাইন।।
অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধারের মাত্র ২৪ ঘন্টারও কম সময়ের ব্যবধানে বগুড়া সদরে আরেক অজ্ঞাত তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের শহরদীঘি গ্রামের মহিলা মাদরাসার সামনে ফসলী জমিতে অজ্ঞাত তরুণীর মৃতদেহ পড়ে তাকতে দেখে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক মহররম আলীকে খবর দেন। তিনি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
ইউপি চেয়ারম্যান মহররম আলী জানান, আজ ভোর বেলা অজ্ঞাত পরিচয় এক তরুণীর মৃতদেহ জমির ভেতর পড়ে থাকতে দেখে এলাকার জনৈক ব্যক্তি তাকে ফোন কের। তিনি তাৎক্ষনিকভাবে বিষয়টি সদর থানার ওসিকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সনাতন চক্রবর্তী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর বগুড়ার ইনচার্জ আকতার হোসেন, বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (চ.ই.ও) আব্দুল হান্নান সহ একদল পুলিশ।
এর আগে বুধবার সদর উপজেলার নামুজা থেকে আরেক অজ্ঞাত যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে অজ্ঞাত দুই মেয়ের নৃ:শংস হত্যাকান্ডের ঘটনা ঘটলো।
প্রসঙ্গত, যশোরে দুই দিনে গুলিবিদ্ধ চারটি অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ, যাদের পরিচয় এখন পাওয়া যায়নি। এদের মধ্যে গতকাল বুধবার দুটি লাশ উদ্ধার করা হয়। নিহত দুজনের মধ্যে একজনের পড়নে চেক লুঙি ও শার্ট এবং অন্যজনের পড়নে কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি রয়েছে। তাদের বয়স ৩৫ ও ৪৫ বছর হবে।
এর আগেরদিন অর্থ্যাৎ গত মঙ্গলবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় মাথায় গুলিবিদ্ধ দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
You must be logged in to post a comment.