যশোরে খালেদার মুক্তি দাবিতে বিএনপির আধা ঘণ্টার অনশন!

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৫ অপরাহ্ন

এম হক, যশোর সদর ।।

পুলিশের অনুমতি নিয়ে বিএনপির চেয়ারপার্সনবেগমখালেদা জিয়ার মুক্তির দাবিতে যশোরেমাত্র আধা ঘণ্টার অনশন কর্মসূচি পালিতহয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবুধবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরমিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে এইকর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকদেলোয়ার হোসেন খোকন জানান, পূর্বনিধারিত কর্মসূচির অনুমতি নিয়ে পুলিশপ্রশাসন টালবাহানা শুরু করে। শেষ পর্যন্তসকাল ১০টার দিকে কোতোয়ালি থানা থেকেজানানো হয় বেলা ১১টা থেকে আধাঘণ্টারজন্য কর্মসূচি পালন করা যাবে।

এরপর কর্মসূচি পালনের জন্য সকালেপ্রেসক্লাবে চত্ত্বরে মাইক ও মাদুর ঢোকানোরসময় পুলিশ সেখানে বাধা দেয়।

এক পর্যায়েবিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের ফ্লোরেবসেই অনশন কর্মসূচিতে অংশ নেন।

অনশন কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণসম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন,সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়েগণতান্ত্রিক প্রক্রিয়া খর্ব করেছে।

একদিকেসরকার মুখে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে,অন্যদিকে বিরোধদলকে ন্যূনতম কোনো সভাসমাবেশ করতে দিচ্ছে না।

সাবু বলেন, বেগম খালেদা জিয়াকেঅন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে।

এখন অসংবিধানিকভাবে কারাগারে আদালতবসিয়েতাকে নতুন করে জেল দেওয়ার চেষ্টাকরা হচ্ছে।সরকারকে অগণতান্ত্রিক প্রক্রিয়াপরিহার করে খালেদাকে মুক্তির আহ্বান জানানজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

অনশন কর্মসূচিতে জেলা বিএনপিরসাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনখোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদকমুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, বিএনপি নেতাসাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ দলীয়নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ