এম.হক্, যশোর সদর ।।
মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং খাদ্যপণ্য তৈরির কাজে ব্যবহার হচ্ছে যশোর শহরের এইচ এম এমরোডের খুলনা বেকারিতে।
সোমবার অভিযান চালিয়ে এ ধরণের অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছেনভ্রাম্যমাণ আদালত।
এ অপরাধে বেকারি কারখানা কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।
আদালতের পেশকার শেখ জালাল উদ্দীন জানান, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটপ্রীতম সাহার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের এইচ এম এম রোডের খুলনা বেকারির কারখানায়অভিযান চালান। এ সময় আদালত দেখতে পান, মানবদেহের জন্য ক্ষতিকর রং খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করাহচ্ছে। এ অপরাধে আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় বেকারি কারখানারম্যানেজার গোলাম মোস্তফার বিরুদ্ধে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানকালেআইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.